চলতি মাসে আট দিন কালবৈশাখী ঝড়ের আভাস
শুক্রবার, ২ মে, ২০২৫ ১১:১৫ এএম | আপডেট: শুক্রবার, ২ মে, ২০২৫ ১১:১৫ এএম
চলতি মে মাসে দেশে তাপপ্রবাহের পাশাপাশি ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে। এ মাসে প্রায় আট দিন কালবৈশাখী ঝড়ের আভাস পাওয়া গেছে।
গত বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত মে মাসের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে এক থেকে দুটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশের কোথাও কোথাও এক থেকে তিনটি মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) মাঝারি (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং এক থেকে দুটি তীব্র (৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
এছাড়া চলতি মে মাসে দেশে দুই থেকে তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি/তীব্র কালবৈশাখী ঝড় এবং তিন থেকে পাঁচদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা কালবৈশাখী ঝড় হতে পারে। তবে এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মে মাসে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদীসমূহের পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- টানা পাঁচ দিন সারাদেশে বজ্রবৃষ্টির আভাস
- মোহাম্মদপুরে দুদক মহাপরিচালকের ছিনতাই হওয়া ফোন উদ্ধার, গ্রেপ্তার ২
- দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস
- তেল সংকটের শঙ্কা: রাজধানীর পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন
- বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণ উধাও, তদন্তে পুলিশ
- ঈদের আগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
- খুলনায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা, একজন আটক