চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ ০২:০৮ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ ০২:০৮ পিএম
চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডের ভেতরে পাহাড় ধসে মাটি চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
পাখির বাসা খুঁজতে গিয়ে তারা এ দুর্ঘটনার শিকার হয়েছে বলে স্থানীয়দের ভাষ্য।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর পানির ট্যাংকের কাছে কোরিয়ান ইপিজেডের সি ব্লকের একটি পাহাড়ের গোড়ায় এ ঘটনা ঘটে।
শিশু দুটির নাম নোহান (১১) ও মেজবাহ (১২)। এ ঘটনায় আহত আরও কয়েকজন শিশুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।তারা সবাই বৈরাগ ইউনিয়নে থাকত।
কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় কিছু শিশু-কিশোর ওই এলাকায় পাখির বাসা খুঁজতে গিয়েছিল বলে শুনেছি। সে সময় কোনো একটি পাহাড়ের অংশ ভেঙে পড়ে তারা মাটি চাপা পড়ে। এর মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যায়।”
কীভাবে এটা ঘটল, তা খতিয়ে দেখার কথা বলেছেন এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- টানা পাঁচ দিন সারাদেশে বজ্রবৃষ্টির আভাস
- মোহাম্মদপুরে দুদক মহাপরিচালকের ছিনতাই হওয়া ফোন উদ্ধার, গ্রেপ্তার ২
- দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস
- তেল সংকটের শঙ্কা: রাজধানীর পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন
- বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণ উধাও, তদন্তে পুলিশ
- ঈদের আগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
- খুলনায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা, একজন আটক