দিনের প্রথম বলেই অলআউট জিম্বাবুয়ে
মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ১০:৫৫ এএম | আপডেট: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ১২:৩৭ পিএম
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ২২৭ রানে অলআউট করেছে বাংলাদেশ। আজ দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারাবানিকে বিদায় করেন তাইজুল ইসলাম।
এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৯০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান করেছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারাবানিকে আউট করে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টানেন বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম। মুজারাবানি ২ রান করেন। ১৮ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক টাফাডজোয়া সিগা।
বাংলাদেশের তাইজুল ২৭ দশমিক ১ ওভার বোলিং করে ৬০ রানে ৬ উইকেট নেন। এছাড়া নাইম হাসান ২টি ও তানজিম হাসান ১টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর- জিম্বাবুয়ে : ২২৭/১০, ৯০.১ ওভার (উইলিয়ামস ৬৭, ওয়েলচ ৫৪, তাইজুল ৬/৬০)।
আরও পড়ুন
- টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
- সিরিজ নির্ধারণী ম্যাচেও টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
- পিএসএলে নিষিদ্ধ দাসুন শানাকা
- টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে জাইমা রহমান
- প্রথম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- ৯ দিনে তৃতীয় লড়াইয়ে বার্সা–অ্যাটলেটিকো
- ২০ বছর পরে ঘরের মাঠে অ্যাটলেটিকোর কাছে বার্সার হার