সংগীত শিল্পী এ আর রহমানকে দুই কোটি রুপি জরিমানা
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ১১:২৫ এএম | আপডেট: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫ ১১:২৫ এএম
কপিরাইট লঙ্ঘনের মামলায় অস্কারজয়ী সংগীত পরিচালক ও শিল্পী এ আর রহমান এবং তার প্রযোজনা সংস্থা মাদ্রাজ টকিজকে দুই কোটি রুপি জামানত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। এই জরিমানা দ্রুত পরিশোধের কথাও বলা হয়েছে।
২০২৩ সালে মুক্তি পাওয়া মণিরত্নমের সিনেমা ‘পোন্নিয়িন সেলভান ২’-এর গান ‘বীরা রাজা বীরা’ নিয়ে মামলার সূত্রপাত। এ আর রহমানের সুর করা গানটি অন্য একটি গানের সুর থেকে নেওয়া হয়েছে বলে অভিযোগ আনা হয়।
ভারতীয় ধ্রুপদী কণ্ঠশিল্পী এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ফাইয়াজ ওয়াসিফউদ্দিন ডাগর ২০২৩ সালে মামলাটি দায়ের করেন। তিনি তখন অভিযোগ করেছিলেন যে, ‘বীরা রাজা বীরা’ তার বাবা নাসির ফৈয়াজউদ্দিন ডাগর এবং কাকা জহিরউদ্দিন ডাগরের রচনা ‘শিবা স্তুতি’র সুর থেকে নেওয়া। তিনি গানটির ব্যবহার বন্ধ করার জন্য স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। সেইসাথে ক্ষতিপূরণ দাবি করেন। মামলার বিচারপতি প্রতিভা এম সিং পর্যবেক্ষণ করে মত দেন যে, ‘শিবা স্তুতি’ কেবল ‘বীর রাজা বীর’-কে অনুপ্রাণিত করেনি, বরং ছোটখাটো পরিবর্তন সত্ত্বেও এর সাথে ‘অভিন্ন’ ছিল।
তবে এ আর রহমান এই অভিযোগ মানতে নারাজ। তিনি যুক্তি দেন যে, ‘শিবা স্তুতি’ হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীতের ধ্রুপদ ধারার মধ্যে অন্যতম যা জনসাধারণের কাছে একটি ঐতিহ্যবাহী রচনা। অন্যদিকে, ‘বীরা রাজা বীরা’ একটি মৌলিক কাজ। যেখানে ২২৭টি স্বতন্ত্র স্তরসহ পশ্চিমা সঙ্গীত উপাদান অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে
- “টিকটক বাদ দিয়ে পড়তে বসো” : শিক্ষার্থীদের ইরফান সাজ্জাদের সতর্কতা
- গণমাধ্যমে প্রচারিত আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য : তাহসান
- জন্মদিনে বড় চমক নিয়ে আসছেন সালমান
- সব জটিলতার অবসান, আতিফ আসলামের কনসার্ট ১৩ ডিসেম্বর
- মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র