হবিগঞ্জে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ ১১:০৮ এএম | আপডেট: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ ১১:০৯ এএম
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের কারও পরিচয় এখনো জানা যায়নি।
এদিকে গুরুতর আহত পাঁচজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন জানান, বাড়ির মালামালসহ পিকআপটিতে ১৬-১৭ জন যাত্রী ছিলেন। ট্রাক ও পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন
- পূর্বাচলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই তরুণ ছাত্রের প্রাণহানি
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২
- সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে ব্রিজে ধাক্কা, নিহত ৩
- রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষ, নিহত ৩
- তুরাগে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ
- পুরান ঢাকায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৩ জন দগ্ধ
- রাজধানীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
- চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ : শিশুসহ ৯ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক