ঢাকাসহ সারাদেশে বজ্রবৃষ্টির আভাস
শনিবার, ২২ মার্চ, ২০২৫ ১১:০১ এএম | আপডেট: শনিবার, ২২ মার্চ, ২০২৫ ১১:০১ এএম
রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আজ শনিবার অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আরও পড়ুন
- মার্চে বাড়ছে তাপমাত্রা, আবহাওয়া অধিদপ্তরের স্বাস্থ্য সতর্কবার্তা
- আবহাওয়া পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- বায়ুদূষণে বিপর্যস্ত দক্ষিণ এশিয়া: শীর্ষ তিনে লাহোর–ঢাকা–দিল্লি
- বায়ুদূষণে শীর্ষ পাঁচে ঢাকা, প্রথম কায়রো
- ফের আসছে শৈতপ্রবাহ, হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি
- পাঁচ দিনের পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- দেশজুড়ে আবারও তাপমাত্রা কমার আভাস
- পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, স্থবির জনজীবন