গাজীপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩
শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ১০:৫৯ এএম | আপডেট: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ১০:৫৯ এএম
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।
আজ শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মাওনা টু ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে মাওনা থেকে সিএনজি যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্য রওনা দিলে উপজেলার নামাশুলাই এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইট ভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
ঘটনাস্থলেই সিএনজিচালক ওবায়দুল ও অজ্ঞাত এক নারী এবং অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হন। এ ছাড়া গুরুতর আহত হন একজন। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। তবে ঘাতক ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক কামরুল বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫
- পাবনায় অ্যাম্বুলেন্স-বসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
- কিশোরগঞ্জে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
- ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪, আহত ১০
- ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত পাঁচ