সাড়ে ৬ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত
সোমবার, ৩ মার্চ, ২০২৫ ০২:২০ পিএম | আপডেট: সোমবার, ৩ মার্চ, ২০২৫ ০২:২০ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগে ৬ হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।
আজ সোমবার (৩ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
শিক্ষা অধিদপ্তরের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) আবেদনের ওপর শুনানি নিয়ে সোমবার (৩ মার্চ) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন।
রোববার (২ মার্চ) শুনানির জন্য নির্ধারিত দিনে আবেদনকারী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে সময় চেয়ে আবেদন করা হয়। এদিন শুনানির জন্য নির্ধারিত দিনে আবেদনকারী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে সময় চেয়ে আবেদন করা হয়।
এর আগে, তৃতীয় ধাপে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের নিয়োগ পাওয়া ৬৫৩১ জনের নিয়োগ বাতিল করে, মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট।
গত বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন আপিল বিভাগ। এ রায়ের ফলে কোটার ভিত্তিতে নিয়োগ পাওয়া ৬৫৩১ জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে।
আরও পড়ুন
- আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- আবু সাইদ হত্যায় ২ আসামির মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
- আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি
- আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার
- হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরী কারাগারে
- সাবেক দুই সেনা কর্মকর্তাকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
- মানবতাবিরোধী মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আকরাম হোসেন খালাস