ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস
শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫ ০২:০৬ পিএম | আপডেট: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫ ০২:০৬ পিএম
ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে সরকারি সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন
- দেশের ছয় অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত
- ২১ জেলায় চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস
- তীব্র গরমে স্বস্তির বার্তা দিল আবহাওয়া অফিস
- রাজশাহীতে বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, আজ আরও বাড়ার শঙ্কা
- সিলেটসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
- মার্চে বাড়ছে তাপমাত্রা, আবহাওয়া অধিদপ্তরের স্বাস্থ্য সতর্কবার্তা
- আবহাওয়া পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- বায়ুদূষণে বিপর্যস্ত দক্ষিণ এশিয়া: শীর্ষ তিনে লাহোর–ঢাকা–দিল্লি