‘আলেপের বিরুদ্ধে রোজা ভাঙিয়ে ধর্ষণের প্রমাণ মিলেছে’
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫ ০৫:২২ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫ ০৫:২২ পিএম
সাবেক র্যাব কর্মকর্তা ও এএসপি আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম করা ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের তথ্য প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানান। আলেপ উদ্দিন অসংখ্য গুম, খুন, নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটার।
তাজুল ইসলাম বলেন, এক আসামিকে গুম করে রাখার সময়ে তার (আসামির) স্ত্রীকে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেন আলেপ উদ্দিন, এর তথ্য প্রমাণ আমাদের হাতে এসেছে।
আলেপের নির্যাতনের বিষয়ে চিফ প্রসিকিউটার বলেন, আলেপ উদ্দিন অনেক ব্যক্তিকে অপহরণ করে বছরের পর আটকে রেখেছিল। নিষ্ঠুরভাবে নির্যাতন করেছিল। চোখ বেধে রেখে, ইলেকট্রিক শক দিয়ে এবং উল্টো করে ঝুলিয়ে রেখে অনেককে নির্যাতন করেছিল।
সম্প্রতি, স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে সাবেক র্যাব কর্মকর্তা আলেপের বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল সমালোচনা শুরু হয় আলেপকে নিয়ে।
আরও পড়ুন
- ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
- রিমান্ড শেষে কারাগারে খলনায়ক ডন
- সাবেক ভূমিমন্ত্রীর সিঙ্গাপুরে থাকা সম্পদ ক্রোকের আদেশ
- সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্র মিলেছে: চিফ প্রসিকিউটর
- আদালতে খুনের দায় স্বীকার সিদ্ধার্থ-মুগ্ধর
- নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
- বিশেষ বেঞ্চে রামিসা হত্যা মামলার শুনানি রোববার
- লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ