ঢকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০
সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:৫১ এএম | আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:২৩ এএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় ৫টি গাড়ির সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
ঢাকামুখী লেনে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ঘন কুয়াশার কারণে একটি গাড়ি আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকার ঢাকামুখী লেনে একটি গাড়ি অপর গাড়ির পেছন হতে ধাক্কা দিলে মোট ৫টি গাড়ির দুর্ঘটনা কবলিত হয়। এ সময় ২০ জন আহত হয়েছে। অহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ির মধ্যে বাস ও ট্রাক রয়েছে। আমাদের লোক ওখানে কাজ করছে।
আরও পড়ুন
- পূর্বাচলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই তরুণ ছাত্রের প্রাণহানি
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২
- সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে ব্রিজে ধাক্কা, নিহত ৩
- রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষ, নিহত ৩
- তুরাগে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ
- পুরান ঢাকায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৩ জন দগ্ধ
- রাজধানীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
- চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ : শিশুসহ ৯ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক