চলতি মাসের ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬ হাজার ৯ কোটি
সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:৪৮ এএম | আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:৪৮ এএম
চলতি মাসের (ফেব্রুয়ারি) প্রথম ১৫ দিনে প্রবাসীরা ১৩১ কোটি ২২ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা দরে যার পরিমাণ প্রায় ১৬ হাজার ৯ কোটি টাকা।
গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি মাসের প্রথম ১৫ দিনে আসা রেমিট্যান্সের মধ্যে সবচেয়ে বেশি ৭৫ কোটি ৩৯ লাখ ডলার এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে।
এ ছাড়া রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৪৬ কোটি ৬৫ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৮ কোটি ৮৭ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ৩০ লাখ ডলার।
এর আগে, জানুয়ারি মাসে প্রবাসীরা ২১৯ কোটি ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ, জুলাইতে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার এবং ডিসেম্বরে এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।
সবমিলিয়ে সদ্য বিদায়ী ২০২৪ সালে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার।
আরও পড়ুন
- দেশে স্বর্ণের দামে ফের পতন
- মধ্যপ্রাচ্যে উত্তেজনায় জ্বালানি তেলের দাম দুই বছরের সর্বোচ্চে
- দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার
- নিম্নমুখী স্বর্ণের বাজার
- বিশ্ববাজারে ফের কমল সোনার দাম
- কমল তেলের দাম
- রাত ৮টার মধ্যে বন্ধ হবে শপিংমল-মার্কেট, বিলবোর্ড বন্ধ সন্ধ্যা ৭টায়
- হরমুজ প্রণালি জটিলতায় বাড়ছে তেলের দাম