এজেন্সির গাফলতির কারণে কেউ হজে যেতে না পারলে ব্যবস্থা : ধর্ম উপদেষ্টা
সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫ ০২:০৫ পিএম | আপডেট: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫ ০২:০৫ পিএম
এজেন্সির অবহেলা বা গাফলতির কারণে কেউ হজে যেতে না পারলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, এজেন্সির অবহেলা বা গাফলতির কারণে কোন হজযাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। কোনভাবেই সৌদি সরকার কিংবা ধর্মবিষয়ক মন্ত্রণালয় এই দায় বহন করবে না। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
১৪ ফেব্রুয়ারির মধ্যেই মিনায় ও আরাফায় তাঁবু ও ক্যাটারিংয়ের জন্য সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি, বাড়ি বা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি, পরিবহন কোম্পানির সঙ্গে চুক্তি এবং ক্যাটারিং নিতে আগ্রহী হলে ক্যটারিং সেবাদানকারী কোম্পানির সঙ্গে চুক্তি করতে হবে বলে জানান আ ফ ম খালিদ হোসেন।
আরও পড়ুন
- হজ শেষে দেশে ফিরলেন ৬ হাজারেরও বেশি বাংলাদেশি
- ঈদের দ্বিতীয় দিনেও চলছে কুরবানি
- আজ পবিত্র ঈদুল আজহা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপন, আরাফাতে ১৬ লাখ হাজির মিলন
- ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত, প্রথমটি সকাল ৭টায়
- সৌদি পৌঁছেছেন ৭৩ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ১৮
- সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু বেড়ে ১২