অভিনেত্রী শাওন ও সাবাকে ছেড়ে দিয়েছে পুলিশ
শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫ ০৮:১৪ পিএম | আপডেট: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫ ০৮:১৪ পিএম
অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর আগে ডিবি হেফাজতে তাঁদের বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান শাওন ও সাবাকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে তিনি বলেছিলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের দুজনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের পর দুজনকেই নিজ নিজ পরিবাবের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে আজ বিকেল ৩টার দিকে মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছিলেন, মেহের আফরোজ ও সোহানা সাবাকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেহের আফরোজ এবং একই দিন মধ্যরাতে অভিনেত্রী সোহানা সাবাকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়।
আরও পড়ুন
- রামিসা হত্যায় শাকিব খানের তীব্র নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- দেশে ফিরছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা
- হাসপাতালে ভর্তি কিংবদন্তি শিল্পী আশা ভোসলে
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে
- “টিকটক বাদ দিয়ে পড়তে বসো” : শিক্ষার্থীদের ইরফান সাজ্জাদের সতর্কতা
- গণমাধ্যমে প্রচারিত আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য : তাহসান