সিংগাইর থানার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ভিডিও শেয়ার, পরে ডিলিট
নিজস্ব প্রতিবেদক বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫ ০৫:৩৫ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫ ০৫:৩৫ পিএম
মানিকগঞ্জের সিংগাইর থানার নামে ব্যবহৃত ফেসবুক আইডি থেকে পলাতক হাসিনার একটি ভিডিও স্টোরি আকারে শেয়ার করা হয়। পরে সমালোচনায় ৩৫ মিনিটের মধ্যে সেই ভিডিও ডিলিট করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টা ১৪ মিনিটে Singair PS (https://www.facebook.com/share/1A8bC73gaq/) নামক ফেসবুক আইডির স্টোরিতে ভিডিয়োটি দেখা যায়। পরে ১২টা ৪৯ মিনিটে সেটি সরিয়ে ফেলা হয়।
এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, 'ভিডিও শেয়ার করার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমি এই আইডিটি আসার আগেই তৈরি করা হয়েছে। ভিডিওটি দ্রুত ডিলিট করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে থাকে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
পোস্টটি ডিলিট করার পর সিংগাইর থানার পক্ষ থেকে ঐ ফেইজবুক পেইজে লিখিত জানানো হয়েছে, ফেসবুক স্টোরিতে ভিডিওটি দৃশ্যমান হওয়ার পেছনে প্রযুক্তিগত ত্রুটি বা হ্যাকিংয়ের আশঙ্কা রয়েছে। তবে এটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং অনিচ্ছাকৃত ঘটনা। স্টোরিটি দেখা মাত্রই দ্রুত ডিলিট করা হয়। থানার পক্ষ থেকে এ বিষয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন
- সেতুতে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী বরখাস্ত
- আসিফ মাহমুদের অনিয়ম অনুসন্ধানে নথি চেয়ে দুদকের চিঠি
- শাহজালালে মালিকহীন ফ্লাইট থেকে ৯ কেজি সোনা জব্দ
- টাকার দ্বন্দ্বে ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে
- ভারতে পালিয়ে সেলফি হাদির ওপর হামলাকারীর
- মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
- ভেড়ামারায় কৃষককে গুলি করে হত্যা, আহত ১
- আইনশৃঙ্খলার অবনতি, খুলনায় বাড়ছে খুন, চাঁদাবাজি