২৮ কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান আলমগীর বিমানবন্দরে গ্রেফতার
বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:৩৭ পিএম | আপডেট: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:৩৭ পিএম
প্রায় ২৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া মামলায় ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২ টায় ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়েছে।
দুদক পরিচালক আব্দুল মাজেদের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।
ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে গত ৪ ফেব্রুয়ারি মামলা দায়ের করে দুদক। সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন মঙ্গলবার তার বিরুদ্ধে মামলার তথ্য দিয়েছেন।
এজাহারে দুদক বলছে, আলমগীরের নামে এবং পারিবারিক ব্যয়সহ ৮১ কোটি ৩৯ লাখ ৫৭ হাজার ৯৭৫ টাকার সম্পদ অর্জনের তথ্য রয়েছে। বিপরীতে তার গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ৫৩ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার ৬৭ টাকা। সেই হিসেবে আয়ের সঙ্গে সঙ্গতিহীন প্রায় ২৭ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৯০৮ টাকার সম্পদ অর্জন করেছেন তিনি।
গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিদেশে টাকা পাচারের একটি অভিযোগ ২০২৩ সালে অনুসন্ধান শুরু করে দুদক।
আরও পড়ুন
- আসিফ মাহমুদের অনিয়ম অনুসন্ধানে নথি চেয়ে দুদকের চিঠি
- শাহজালালে মালিকহীন ফ্লাইট থেকে ৯ কেজি সোনা জব্দ
- টাকার দ্বন্দ্বে ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে
- ভারতে পালিয়ে সেলফি হাদির ওপর হামলাকারীর
- মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
- ভেড়ামারায় কৃষককে গুলি করে হত্যা, আহত ১
- আইনশৃঙ্খলার অবনতি, খুলনায় বাড়ছে খুন, চাঁদাবাজি
- শুটিংয়ের কথা বলে রিসোর্টে নিয়ে ধর্ষণ, আটক ১৮