আনুসন্ধান চলাকালে বিচারপতি সাহেদের পদত্যাগ
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫ ০৪:১২ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫ ০৪:১২ পিএম
অসদাচরণের অভিযোগ অনুসন্ধান চলার মধ্যে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নূরউদ্দিন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের নিউজ আপডেটে এ তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কর্তৃক অনুসন্ধান পরিচালনাধীন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি শাহেদ নূরউদ্দিন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির নিকট নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র প্রেরণ করেছেন।’
গত বছর ১৬ অক্টোবর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান ও বিক্ষোভের মুখে হাইকোর্টের যে ক’জন বিচারককে বিচারকাজ থেকে সরিয়ে দিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের একজন শাহেদ নূরউদ্দিন। এরপর থেকে ছুটি নিয়ে তিনি বিচারকাজের বাইরে ছিলেন। তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অনুসন্ধান চলমান ছিল।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নূরউদ্দিন ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
আরও পড়ুন
- রামিসাসহ শিশু ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে: অ্যাটর্নি জেনারেল
- হত্যা মামলায় হানিফসহ চার আসামির রায় যেকোনো দিন
- ব্যভিচার মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
- নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ
- নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
- ডিবি হারুনের অবৈধ সম্পদ জব্দের নির্দেশ
- রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড
- শিশু রামিসা হত্যা মামলার রায় পড়া শুরু