আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি
সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫ ১১:৩২ এএম | আপডেট: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫ ১১:৩২ এএম
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা তিন বছর আগের ‘মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর’ মামলায় চিত্রনায়িকা পরীমনিকে জামিন দিয়েছেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানার একদিন পর জামিন পেলেন তিনি।
আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ জামিন মঞ্জুর করেন।
জামিন পেলেন পরীমনি
জামিন পেয়ে নায়িকা বলেন, আপনাদের ভালোবাসায় আজ জামিন নিয়ে বাসায় ফিরছি। আমি একটি মামলা করলাম তার পালটা মামলা করা হয়েছে। তবে আমি ন্যয়বিচার পাব। সত্যের জয় হবে।
আদালতে আদেশের পর খুশিতে কেঁদেছিলেন পরীমনি। এদিকে পরীমনির আইনজীবী জানিয়েছেন, উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন
- আর্জেন্টিনার জয়ে পরীমনির বিয়ের পোস্টে সরগরম সামাজিক মাধ্যম
- শিল্পী সমিতির নির্বাচন শুরু, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
- রামিসা হত্যায় শাকিব খানের তীব্র নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- দেশে ফিরছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা
- হাসপাতালে ভর্তি কিংবদন্তি শিল্পী আশা ভোসলে
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে