দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়
রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫ ১১:০০ এএম | আপডেট: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫ ১১:০০ এএম
নওগাঁয় ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা বাতাসে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।
নওগাঁর বদলগাছিতে আজ রবিবার (২৬ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর এটাই চলতি মৌসুমে এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। সকাল ৬টায় বাতাসে আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।
হিম বাতাস কনকনে ঠান্ডায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। কাজের সন্ধানে বের হওয়া নিম্নের মানুষের কমেছে আয় রোজগার। তীব্র ঠান্ডায় ভরা মৌসুমে চাষাবাদে নামতে পারছেন না চাষিরা।
শীতের মধ্যে জীবিকার তাগিদে অনেকে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হলেও তাদের পড়তে হচ্ছে বিপাকে।
নওগাঁ সদর উপজেলার পার-নওগাঁর মহল্লার বাসিন্দা আব্বাস আলী বলেন, শীতের মধ্যে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। ঠান্ডা বাতাসের কারণে কাজ করতে গিয়ে হাত-পা অবশ হয়ে আসে।
এদিকে শীতের কারণে বাড়তে শুরু করেছে বিভিন্ন শীতজনিত রোগ। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে বহির্বিভাগে রোগীর চাপ বেড়েছে। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
আরও পড়ুন
- মার্চে বাড়ছে তাপমাত্রা, আবহাওয়া অধিদপ্তরের স্বাস্থ্য সতর্কবার্তা
- আবহাওয়া পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- বায়ুদূষণে বিপর্যস্ত দক্ষিণ এশিয়া: শীর্ষ তিনে লাহোর–ঢাকা–দিল্লি
- বায়ুদূষণে শীর্ষ পাঁচে ঢাকা, প্রথম কায়রো
- ফের আসছে শৈতপ্রবাহ, হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি
- পাঁচ দিনের পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- দেশজুড়ে আবারও তাপমাত্রা কমার আভাস
- পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, স্থবির জনজীবন