জবির প্রধান ফটকে তালা ঝুলিয়ে সাধারণ শিক্ষার্থীদের অনশন
সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫ ০১:১১ পিএম | আপডেট: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫ ০১:১১ পিএম
সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরসহ তিন দফা দাবিতে জবির প্রধান ফটকে তালা ঝুলিয়ে অনশন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ সোমবার (১৩ জানুয়ারি) সকালে শিক্ষার্থীরা জবির প্রধান গেইটে তালা ঝুলিয়ে দিতে দেখা গেছে।
তাদের দাবীগুলো হলো- ২য় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর করা; শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা; অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীক আবাসন ভাতা দিতে হবে।
এর আগে, গতকাল রোববার সকাল ৮.৩০ থেকে অনশন করে শিক্ষার্থীরা। অনশনে অসুস্থ হয়ে প্রায় ১৫ জন হাসপাতালে ভর্তি হয়ে। উপাচার্যের আশ্বাসেও অনশন ভাঙেনি শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ উদ্ভিদবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগ, রাষ্ট্র বিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, সি এস ই বিভাগ,পদার্থবিজ্ঞান বিভাগ, মার্কেটিং বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিস, একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ইতিহাস বিভাগ, আই ই আর বিভাগ, ফার্মেসী বিভাগ, গনিত বিভাগ, ভুমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,বাংলা বিভাগ ও গণিত বিভাগের শিক্ষার্থীরা "শাটডাউন"- এর সাথে একাত্মতা পোষণ বিভাগের প্রধা ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে।
এদিকে প্রধান ফটকে তালা ঝুলানোই ক্যাম্পাসের মধ্যে কোনো প্রকার যানবাহন ঢুকতে পারছে না। তবে সাধারণ শিক্ষার্থীদের চলাচলের জন্য পকেট গেইট খোলা রেখেছে।
আরও পড়ুন
- ঢাবি সিন্ডিকেটে নতুন সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান খান
- এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- মঙ্গলবার থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
- বেগম খালেদা জিয়ার ছবি অবমাননায় জড়িতদের শাস্তির দাবি ইবি ইউট্যাব ও জিয়া পরিষদের
- গুচ্ছ ‘এ’ ইউনিটের ফলে গড়মিল, পরীক্ষা না দিয়েও উপস্থিত ৫৩ জন
- গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩০ শতাংশ
- শুরু হলো অনলাইন ক্লাস কার্যক্রম
- গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা আজ