ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫
মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫ ০৪:৩৪ পিএম | আপডেট: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫ ০৪:৩৪ পিএম
ফরিদপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে পড়ে পাঁচজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে ফরিদপুর সদরের গেরদা এলাকায় রাজবাড়ী-ভাঙ্গা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
জানা যায়, দুপুরে মধুমতী এক্সপ্রেস নামে একটি ট্রেন খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে মাইক্রোবাসটি গেরদা থেকে মুন্সিবাজারের দিক যাচ্ছিল। সোয়া ১২টার দিকে রেলক্রসিংয়ে ট্রেনটির ধাক্কায় মাইক্রোবাসটি পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে দুইজন মারা যান।
ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সালমান হোসেন জানান, খবর পেয়ে ১২টা ২৮ মিনিটে তারা ঘটনাস্থলে ছুটে যান। এরপর তিনটি মরদেহ উদ্ধার করেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। তারা দুইজনই নারী। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন।
ফরিদপুর রেলের স্টেশনের স্টেশন মাস্টার তাকদির হোসেন বলেন, গেরদায় রেলবিভাগের অনুমোদিত কোনো রেলক্রসিং নেই। তবে দুর্ঘটনার বিষয়ে আমি শুনেছি এবং খোঁজ নিয়েছি। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি পাশের পুকুরে পড়ে যায়। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন
- নরসিংদীতে প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ১১
- কক্সবাজারে রিসোর্টে আগুন, ৫ পর্যটকের মৃত্যু
- কাঁচপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দম্পতিসহ দগ্ধ ৪
- ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৭
- বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর