ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫ ১১:২৭ এএম | আপডেট: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫ ১১:২৭ এএম
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশার কারণে নৌপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ার কারণে মাঝ নদীতে বি এস জাহাঙ্গীর ও বাইগার নামের দুটি ফেরি নোঙর করে আছে। পরে নৌপথে দুর্ঘটনা এড়াতে শনিবার (৪ জানুয়ারি) মধ্যরাত ১টার দিকে নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
আজ রবিবার (৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির হোসেন এক খুদে বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যার পর থেকে পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ নদীতে বি এস জাহাঙ্গীর ও বাইগার নামের ফেরি দুটি আটকা পড়ে। যার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
অপরদিকে ঘন কুয়াশার কারণে শনিবার (৪ জানুয়ারি) রাত পৌনে ১২টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথ বন্ধ রাখা হয়েছে। তবে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে দুটি নৌপথে ফেরি চলাচল শুরু করা হবে।
আরও পড়ুন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
- তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- দুপুরের মধ্যে ৫ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা
- রাজধানীতে বজ্রবৃষ্টির শঙ্কা
- রাজধানীতে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
- সাগরে লঘুচাপ, দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের আভাস
- ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা, ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা