হত্যা মামলায় ফের ৪ দিনের রিমান্ডে ইনু
সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ ১২:১৪ পিএম | আপডেট: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ ০৪:১৭ পিএম
রাজধানীর গুলশান থানায় করা হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে নতুন মামলায় আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও এমপি এবং নেতাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) পুলিশের পক্ষ থেকে রিমান্ড ও গ্রেপ্তারের দেখানোর আবেদন জানানো হয়। পরে উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন আদালত।
রাজধানীর গুলশান থানায় করা হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, অ্যাডভোকেট মনোয়ার ইসলাম রবিন এবং সাবেক নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শাজাহান খান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং এবিএম ফজলে করীম চৌধুরীকে (সাবেক এমপি)।
রাজধানীর যাত্রাবাড়ী, হাতিরঝিল, মিরপুর, উত্তরা পশ্চিম থানায় করা একাধিক হত্যা মামলার গ্রেপ্তার দেখানো হয় তাদের।
এর আগে তাদের একাধিক মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে নেয়া হয়। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ সরকারের বেশ কয়েক মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের নামে এ হত্যা মমলাসহ বিভিন্ন মামলা দেয়া হচ্ছে।
আরও পড়ুন
- ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
- রিমান্ড শেষে কারাগারে খলনায়ক ডন
- সাবেক ভূমিমন্ত্রীর সিঙ্গাপুরে থাকা সম্পদ ক্রোকের আদেশ
- সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্র মিলেছে: চিফ প্রসিকিউটর
- আদালতে খুনের দায় স্বীকার সিদ্ধার্থ-মুগ্ধর
- নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
- বিশেষ বেঞ্চে রামিসা হত্যা মামলার শুনানি রোববার
- লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ