সেঞ্চুরিতে নতুন ইতিহাস গড়লেন জ্যোতি
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৮:৩১ পিএম | আপডেট: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৮:৩১ পিএম
দুই দিন আগেই বাংলাদেশের ক্রিকেটে নতুন যুগের সূচনা হয়েছে। শুরু হয়েছে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেট। আর নারীদের লঙ্গার ভার্সনের খেলা শুরু হতে না হতেই ইতিহাস হয়ে গেছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার ইতহাস হয়েছেন তিনি।
গত দুই দিনে একাধিক ক্রিকেটার সেঞ্চুরি করার দৌড়ে ছিলেন, তবে শেষ পর্যন্ত কেউই এ কীর্তি গড়তে পারেননি। মধ্যাঞ্চলের হয়ে খেলা জ্যোতি গতকাল ৮৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করার পর আজ পান শতকের দেখা।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মেয়েদের তিন দিনের প্রথম শ্রেণির ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে জ্যোতি শেষ পর্যন্ত ২০ চার ও ২ ছক্কায় ২৫৩ বলে ১৫৩ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন।
জ্যোতি সেঞ্চুরি করেন ২১৫ বলে। জ্যোতির আগে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন উত্তরাঞ্চলের ফারজানা হক, শারমিন আখতার ও দক্ষিণাঞ্চলের আয়েশা রহমান। তবে তারা আউট হন যথাক্রমে ৮৬, ৮৮ ও ৯৪ রানে।
আরও পড়ুন
- যুক্তরাষ্ট্র বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ইরানের
- অপ্রতিরোধ্য নয় ভারত, হারানো সম্ভব : ডেভিড মিলার
- অস্ট্রেলিয়া–শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে জিম্বাবুয়ে
- একসঙ্গে ম্যাচ খেলে বিশ্বরেকর্ড গড়লেন মেসি–বুসকেতস
- পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত
- ভারত–পাকিস্তান রাইভালরি আজ
- ১৯ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে
- জরুরি বৈঠকে যোগ দিতে লাহোরে বিসিবি সভাপতি