কুমিল্লায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ ১২:৫১ পিএম | আপডেট: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ ১২:৫১ পিএম
কুমিল্লায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে তিন আরোহী নিহত হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার আড়াইওরা এলাকার কাউসার খলিলের ছেলে আহাদ হোসেন (১৬), ভুবনগড় এলাকার মরহুম মনির হোসেনের ছেলে মো: মিনহাজুল (১৫) ও বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন (১৪)।
নিহত আহাদের মামা পাপন জানান, আড়াইওরা মধ্যমপাড়া এলাকায় মামার বিয়ের অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফার মিনহাজুলকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন আহাদ ও ইমন। যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে। এতে তিনজনেরই মৃত্যু হয়।
সোমবার সকালে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিনুল ইসলাম জানান, রোববার দিবাগত রাতে সদর উপজেলার পালপাড়া এলাকায় বুড়িচং সড়কে দুর্ঘটনাটি ঘটে। একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫
- পাবনায় অ্যাম্বুলেন্স-বসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
- কিশোরগঞ্জে ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
- ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪, আহত ১০
- ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত পাঁচ