দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ ১২:০৮ পিএম | আপডেট: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ ০২:১১ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ সময় বাসের অনেক যাত্রী আহত হয়েছেন।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
দশ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, আজ শুক্রবার আনুমানিক সকালে সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে ধানবোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাস ও ট্রাকের ড্রাইভার এবং দুইজন বাসযাত্রী নিহত হন। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আমাদের উদ্ধারকাজ চলছে। নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন
- রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষ, নিহত ৩
- তুরাগে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ
- পুরান ঢাকায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৩ জন দগ্ধ
- রাজধানীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
- চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ : শিশুসহ ৯ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক
- মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
- রাজধানীর ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
- মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২