২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, নতুন ভর্তি ৯৯৪
রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ ১১:২২ এএম | আপডেট: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ ১১:২২ এএম
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহী রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন।
গতকাল শনিবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত আটজনের মধ্যে পাঁচজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা এবং দু’জন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বাসিন্দা। এছাড়া একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২৩৮ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩৬ জন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন
- দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু
- হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৬৬
- হাসপাতালে লেবার রুম বাধ্যতামূলক, নয়তো লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
- লাইসেন্স বাতিলের পর আদ-দ্বীন হাসপাতাল ছাড়ছেন রোগীরা
- আদ-দ্বীনের জবাব সন্তোষজনক নয়, পদক্ষেপ আসছে : স্বাস্থ্যমন্ত্রী
- ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর
- আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে অবহেলার মামলা, তদন্ত কমিটি গঠন