সাফজয়ীদের পুরস্কার দেবে অলিম্পিক অ্যাসোসিয়েশন
শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪ ০৭:২৪ পিএম | আপডেট: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪ ০৭:২৪ পিএম
সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন(বিওএ)।
আজ শনিবার (১৬ নভেম্বর) বিওএ ভবনে সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রতি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি নির্বাচিত হন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। শনিবার বিওএ ভবনে প্রথম সভা করেছেন নতুন সভাপতি। সেই সভায় এই সিদ্ধান্ত হয়।
সভা শেষে বিওএ’র সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে সংবর্ধনা প্রদান করা হবে। এক কোটি টাকা দেওয়া হবে নারী দলকে। যার জন্য কক্সবাজারে একটি অনুষ্ঠান আয়োজন হবে। কক্সবাজারে এই আয়োজনের দায়িত্ব নিয়েছেন আমাদের মাননীয় সভাপতি।’
উল্লেখ্য, এর আগে ক্রীড়া মন্ত্রণালয় সাফজয়ী নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেয়। এছাড়া বাফুফে দেড় কোটি ও বিসিবি ২০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে। সাউথ ইস্ট ব্যাংক থেকেও সংবর্ধনা পেয়েছে দলটি।
আরও পড়ুন
- বিশ্বকাপ মাঠেও ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, কড়া হুঁশিয়ারি ইরানের
- তিন লাল কার্ডের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল মেক্সিকো
- শূন্য রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া, স্বপ্নের শুরু বাংলাদেশের
- মেসি-ম্যাজিক, আইসল্যান্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা
- ফিফার জাদুঘরে বাংলাদেশের জার্সি
- জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, বৃষ্টির বাগড়ায় ম্যাচ স্থগিত
- শেষ মুহূর্তে দলে বড় পরিবর্তন আনল ব্রাজিল
- বিশ্বকাপের আগের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুর্দান্ত জয়