সাভারে ১৯২ শ্রমিক ছাঁটাই
শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪ ০৭:১৩ পিএম | আপডেট: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪ ০৭:১৩ পিএম
ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুরের ভরারী এলাকায় ভারটেক্স আরএমজি ডিভিশন ফ্যাক্টরির ১৯২ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। গত কয়েকদিনের শ্রম অসন্তোষে সক্রিয় ভ‚মিকা রাখায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
আজ শুক্রবার সকালে এক নোটিশের মাধ্যমে ছাঁটাইয়ের বিষয়টি জানানো হয়।
জানা যায়, কয়েকদিনের শ্রম অসন্তোষে সক্রিয় ভ‚মিকা পালন করেছেন ওই শ্রমিকরা। এরই জেরে শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে নোটিশের মাধ্যমে ওই ফ্যাক্টরির ১৯২ শ্রমিককে ছাঁটাই করা হয়। ছাঁটাইকৃত শ্রমিকদের আইনগত পাওনাদি পরবর্তীতে (তারিখ ধার্য সাপেক্ষে) পরিশোধ করা হবে। শিল্প পুলিশ, শ্রমিক ও ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি সমন্বয় করা হয়েছে।
আরও পড়ুন
- যুদ্ধের প্রভাবে ৮৫ দেশে জ্বালানির দাম বৃদ্ধি, তালিকায় নেই বাংলাদেশ
- টানা দ্বিতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম
- দেশের বাজারে কমল সোনার দাম
- কমল সোনা ও রুপার দাম
- একীভূত ৫ ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে : গভর্নর
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বৃদ্ধি
- বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দাম বৃদ্ধি
- জ্বালানি তেলের দাম মার্চ মাসেও অপরিবর্তিত