গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেপ্তার
সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ ০২:৪৯ পিএম | আপডেট: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ ০২:৪৯ পিএম
বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় রবিবার মধ্যরাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।
আজ সোমবার ৪ (নভেস্বর) দুপুরে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান। তিনি বলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ডিএমপির জনসংযোগ শাখার এডিসি ওবায়দুর রহমান গণমাধ্যমকে বলেন, তাপসের প্রগতি সরণির অফিসের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এর আগে গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের একমাত্র সংগীতভিত্তিক টিভি চ্যানেল গান বাংলায় ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাজধানীর প্রগতি সরণিতে অবস্থিত ভবনটির বেশিরভাগ ফ্লোরজুড়েই ছিল চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্রসহ কয়েক কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ। ৮ থেকে ১০তলা এই ভবনের বাইরের প্রায় সব গ্লাস ভেঙে ফেলা হয়।
আরও পড়ুন
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে
- “টিকটক বাদ দিয়ে পড়তে বসো” : শিক্ষার্থীদের ইরফান সাজ্জাদের সতর্কতা
- গণমাধ্যমে প্রচারিত আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য : তাহসান
- জন্মদিনে বড় চমক নিয়ে আসছেন সালমান
- সব জটিলতার অবসান, আতিফ আসলামের কনসার্ট ১৩ ডিসেম্বর
- মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র