দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ১
সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ ০২:৪৪ পিএম | আপডেট: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ ০২:৪৪ পিএম
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকে অপর একটি সিমেন্ট মিক্সার ট্রাকের ধাক্কায় একজন হেলপার নিহত হয়েছেন।
আজ সোমবার (৪ নভেম্বর) ভোররাতে উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পালিয়ে গেছে সিমেন্ট বোঝাই ট্রাকের চালক। আটক করা হয়েছে থেমে থাকা ট্রাকের চালক ও হেলপারকে। নিহত হেলপার সিমেন্ট মিক্সচার ট্র্যাকের। এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি
আটক দুজন হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ট্রাকচালক রিবুল হোসেন (৩২) এবং একই উপজেলার ফারাকপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে ট্রাক হেলপার জুয়েল রানা (৩০)।
জানা গেছে, পঞ্চগড় থেকে বালু বোঝাই ট্রাক ফরিদপুরের উদ্দেশে রওনা দেন রিবুল হোসেন ও জুয়েল রানা। পথে ঘোড়াঘাট বাস টার্মিনাল সংলগ্ন চারমাথা মোড় এলাকায় বালু বোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় সিমেন্ট মিক্সার ট্রাক সজোরে বালু বোঝাই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিমেন্ট মিক্সার ট্রাকের হেল্পারের মৃত্যু হয়।
প্রতক্ষদর্শীরা বলেন, দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাস স্ট্যান্ড সংলগ্ন চার মাথা মোড়ে রাস্তার ফুটপাত দখল করে কিছু দোকান নির্মাণ করা হয়েছে। এর কারণে কোন রাস্তা দিয়ে কোন গাড়ি আসছে তা সহজে দেখা যায় না। এর কারণে এখানে প্রায় ছোট-বড় দুর্ঘটনা ঘটতেই থাকে।
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বালু বোঝাই ট্রাকের ড্রাইভার ও হেল্পার পুলিশ হেফাজতে রয়েছে এবং সিমেন্ট মিক্সার ট্রাকের ড্রাইভার পালিয়ে যায় এবং হেল্পারের মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন
- পূর্বাচলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই তরুণ ছাত্রের প্রাণহানি
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২
- সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে ব্রিজে ধাক্কা, নিহত ৩
- রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষ, নিহত ৩
- তুরাগে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ
- পুরান ঢাকায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৩ জন দগ্ধ
- রাজধানীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
- চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ : শিশুসহ ৯ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক