ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১২৪৮ জন
সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ ১১:০৮ এএম | আপডেট: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ ১১:০৮ এএম
দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হচ্ছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১২৪৮ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গতকাল রোববার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বরিশালে ১৫১ জন, চট্টগ্রামে ২০৭ জন, ঢাকা বিভাগে ২৬০ জন এবং ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে যথাক্রমে ২৭৮ ও ১৬৭ জন নতুন করে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনায় ১০৭, রংপুরে ২৩, ময়মনসিংহে ৫১ এবং সিলেটে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
গত এক দিনে ১১৯৫ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৬ হাজার ৯১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৫২ হাজার ৬৫০ জন সুস্থ হয়েছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৭৭ জনের।
আরও পড়ুন
- সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৭
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ভর্তি ৭২৩
- দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু
- হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৬৬
- হাসপাতালে লেবার রুম বাধ্যতামূলক, নয়তো লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
- লাইসেন্স বাতিলের পর আদ-দ্বীন হাসপাতাল ছাড়ছেন রোগীরা
- আদ-দ্বীনের জবাব সন্তোষজনক নয়, পদক্ষেপ আসছে : স্বাস্থ্যমন্ত্রী