বিকেলে বিসিবির সংবাদ সম্মেলন, আসতে পারে হেড কোচের ব্যাপারে সিদ্ধান্ত
মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ ০৩:১৪ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ ০৪:২৩ পিএম
ব্যর্থ ভারত সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিকদের কাছে টেস্ট ও টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ধারণা করা হচ্ছে, চাকরি হারাতে যাচ্ছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বোর্ডে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ধারণা করা হচ্ছে, এই সংবাদ সম্মেলনেই হাথুরুর ব্যাপারে আসতে পারে চূড়ান্ত ঘোষণা।
আগামী ২১ অক্টোবর থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ শুরু হবে টাইগারদের। সে কারণে ভারত থেকে দলের সঙ্গেই বাংলাদেশে ফিরেছেন হাথুরুসিংহে। তবে এই সিরিজ শুরুর আগেই চাকরি হারাতে পারেন এই শ্রীলঙ্কান। বিসিবির একটি সূত্র বলছে এমন কথাই।
বাংলাদেশের হেড কোচ হিসেবে হাথুরুসিংহের মেয়াদ ছিল আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। কিন্তু একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অসদাচরণ ও আচরণবিধি ভাঙার অভিযোগেই শ্রীলঙ্কান কোচকে মেয়াদ শেষ হওয়ার আগে বিদায় দিতে যাচ্ছে বিসিবি।
২০২৩ বিশ্বকাপের মূল্যায়ন রিপোর্ট বিশ্লেষণ করে বিসিবির মনে হয়েছে, জাতীয় দলের এক ক্রিকেটারের সঙ্গে তিনি অসদাচরণ করেছেন। এছাড়া চলতি মেয়াদের প্রথম বছরে তিনি অতিরিক্ত ছুটি কাটিয়েছেন ৬৭ দিন এবং দ্বিতীয় বছরে এখন পর্যন্ত অতিরিক্ত ১৪ দিন। এসব ছুটি হাথুরুসিংহে আনুষ্ঠানিকভাবে নেননি বলে বিসিবি বিষয়টাকে আচরণবিধি ভঙ্গ হিসেবে দেখছে।
আরও পড়ুন
- যুক্তরাষ্ট্র বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ইরানের
- অপ্রতিরোধ্য নয় ভারত, হারানো সম্ভব : ডেভিড মিলার
- অস্ট্রেলিয়া–শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে জিম্বাবুয়ে
- একসঙ্গে ম্যাচ খেলে বিশ্বরেকর্ড গড়লেন মেসি–বুসকেতস
- পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত
- ভারত–পাকিস্তান রাইভালরি আজ
- ১৯ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে
- জরুরি বৈঠকে যোগ দিতে লাহোরে বিসিবি সভাপতি