বাড়লো এলপিজি গ্যাসের দাম
বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ০৪:১০ পিএম | আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ০৪:১১ পিএম
চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত সোমবার নতুন এ দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ বুধবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।
সেপ্টেম্বর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৪২১ টাকা। তার আগের মাসে ছিল ১ হাজার ৩৭৭ টাকা।
ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১২১ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৭ টাকায় ৪৯ পয়সায় নির্ধারণ করা হয়েছে। আর অটোগ্যাসের মূল্য প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে ৬৬ টাকা ৮৪ পয়সা।
এখন প্রতি মাসে এলপি গ্যাসের দাম বাজার অনুযায়ী নির্ধারণ করা হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এ দাম নির্ধারণ করে।
আরও পড়ুন
- ৫ মে আসছে আরও এক লাখ টন অপরিশোধিত তেল
- বাড়ল সোনা ও রুপার দাম, আজ থেকে কার্যকর
- এক লাখ ৬৯ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রামে বন্দরে ভিড়েছে পাঁচ জাহাজ
- আজ থেকে সারাদেশে বাড়ছে জ্বালানি সরবরাহ
- জ্বালানি তেল সরবরাহ বাড়াল সরকার
- ভারত থেকে ডিজেল পাম্পিং শুরু
- বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন