সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা বিএসইসির
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:১৩ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:১৩ পিএম
শেয়ার বাজার কেলেঙ্কারিতে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নাম এসেছিল অনেক আগেই। এবার এখানে কারসাজির দায়ে জাতীয় দলের এই ক্রিকেটারকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসি ৯২৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সাকিবের সঙ্গে আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, মোনার্ক মার্টকে ১ লাখ, আবুল কালাম মাতবরকে ১০ লাখ, লাভা ইলেক্ট্রোড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ এবং জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মূলত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট এক কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন
- টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
- সিরিজ নির্ধারণী ম্যাচেও টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
- পিএসএলে নিষিদ্ধ দাসুন শানাকা
- টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে জাইমা রহমান
- প্রথম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- ৯ দিনে তৃতীয় লড়াইয়ে বার্সা–অ্যাটলেটিকো
- ২০ বছর পরে ঘরের মাঠে অ্যাটলেটিকোর কাছে বার্সার হার