চেন্নাই টেস্ট : শুরুতেই হাসানের তিন উইকেট
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৩২ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৩২ পিএম
চেন্নাই টেস্টে অবিশ্বাস্য শুরু করেছে বাংলাদেশ। টস জিতে বোলিং নিয়েই চেপে ধরেছে স্বাগতিকদের। দলীয় ৩৪ রানের মধ্যেই তিন উইকেট হারাল ভারত। রোহিত, গিলের পর এবার সাজঘরে ফিরলেন তারকা ব্যাটার বিরাট কোহলি। তিনটি উইকেটই নিয়েছেন পেসার হাসান মাহমুদ। হাসান মাহমুদের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দেন কোহলি।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি পেসারদের দেখে শুনেই খেলছিলেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং যশ্বী জয়সওয়াল। তবে চতুর্থ ওভারে রোহিতকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছিলেন রোহিত। কিন্তু আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন শান্ত। তবে বল বেল্টে লাগায় বেঁচে যান ভারতীয় অধিনায়ক।
তবে পিচে বেশিক্ষণ টিকতে পারেনি রোহিত। হাসানের পরের ওভারেই দ্বিতীয় স্লিপে কাটা পড়েন তিনি। এদিন চেন্নাইয়ের পিচের চরিত্র বোঝার আগের সাজঘরে ফেরেন শুভমান গিল। অষ্টম ওভারে লিটনের হাতে ক্যাচ তুলে দেন তিনি। সেই সঙ্গে জোড়া উইকেট তুলে নেন হাসান।
এরপর জয়সওয়ালকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ারি চেষ্টা করেন বিরাট কোহলি। কিন্তু দশম ওভারের দ্বিতীয় বলে হাসানের তৃতীয় শিকার বনে যান এই কিংবদন্তি ক্রিকেটার। ৬ বলে ৬ রান করেন তিনি।
আরও পড়ুন
- যুক্তরাষ্ট্র বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ইরানের
- অপ্রতিরোধ্য নয় ভারত, হারানো সম্ভব : ডেভিড মিলার
- অস্ট্রেলিয়া–শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে জিম্বাবুয়ে
- একসঙ্গে ম্যাচ খেলে বিশ্বরেকর্ড গড়লেন মেসি–বুসকেতস
- পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত
- ভারত–পাকিস্তান রাইভালরি আজ
- ১৯ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে
- জরুরি বৈঠকে যোগ দিতে লাহোরে বিসিবি সভাপতি