নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ যুবক নিহত
সোমবার, ৮ জুলাই, ২০২৪ ১২:১৫ পিএম | আপডেট: সোমবার, ৮ জুলাই, ২০২৪ ১২:১৫ পিএম
ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেনে কাটা পড়ে পাঁচ যুবক নিহত হয়েছে। তাদের বয়স আনুমানিক ১৮ থেকে ২৫ বছর।
আজ সোমবার নরসিংদী রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মেথিকান্দা স্টেশন মাস্টার আশরাফ আলী।
তিনি বলেন, ভোর ৪টা ৫৫ মিনিটে চিটাগাং মেইল ট্রেনে কাটা পড়ে ওই পাঁচ যুবক নিহত হয়েছে। লাশ উদ্ধারে রায়পুরা থানা ও নরসিংদী রেলওয়ে পুলিশ কাজ করছে।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই পাঁচ ব্যক্তি ট্রেনে কাটা পড়েই মারা গেছে। নিহতদের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেয়া হয়েছে।
অজ্ঞাত পাঁচ যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধারের পর মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে নরসিংদী রেলওয়ে পুলিশ সদস্যরা।
আরও পড়ুন
- পূর্বাচলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই তরুণ ছাত্রের প্রাণহানি
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২
- সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে ব্রিজে ধাক্কা, নিহত ৩
- রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষ, নিহত ৩
- তুরাগে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ
- পুরান ঢাকায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৩ জন দগ্ধ
- রাজধানীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
- চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ : শিশুসহ ৯ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক