রংপুরে সেপটিক ট্যাংকে পড়ে ৩ জনের মৃত্যু
বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪ ০১:১৩ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪ ০২:১৩ পিএম
রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার শাল্টি গোপালপুর ইউনিয়নের উদয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৫), তার ছেলে ইদা মিয়া (৩৫) এবং তোবারক হোসেনের ছেলে ইবলুল মিয়া (৩৫)।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দেলোয়ারা বেগমের বাড়ির পেছনে গরুর মলমূত্র যাওয়ার জন্য একটা সেপটিক ট্যাংক খোঁড়া হয়েছিল। ওই ট্যাংকের পাশে মই দিয়ে ঘরের উপর লাউয়ের পাতা তুলছিলেন দেলোয়ারা বেগম। এ সময় মই ভেঙে নিচে সেপটিক ট্যাংকের গর্তে পড়ে যান তিনি। তাকে বাঁচাতে এগিয়ে এসে তার ছেলে ইদা মিয়াও সেখানে পড়ে যান। এরপর ওই দু’জনকে বাঁচাতে প্রতিবেশী ইবলুল মিয়া গেলে তিনিও ওই ট্যাংকে পড়েন এবং তিনজনই সেখানে মারা যান। খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক থেকে তিনজনের লাশ উদ্ধার করেন।
মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মশিউর রহমান বলেন, সেপটিক ট্যাংকটি সরু ও গভীর ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। সকাল সাড়ে ৭টার দিকে তিনজনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
আরও পড়ুন
- রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষ, নিহত ৩
- তুরাগে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ
- পুরান ঢাকায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৩ জন দগ্ধ
- রাজধানীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
- চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ : শিশুসহ ৯ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক
- মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
- রাজধানীর ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
- মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২