ঝড়ের রাতে রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই নারীসহ ৪ জনের মৃত্যু
মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ১২:১৫ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ১২:২৮ পিএম
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানী ঢাকাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। আর এই বৃষ্টির মধ্যে পৃথক তিন স্থানে বিদ্যুৎস্পৃষ্টে চারজন মারা গেছেন।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এসব নিহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খিলগাঁও রিয়াজবাগ এলাকার রিকশার গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া রাকিব (২৫), খিলগাঁও সিপাহীবাগে রাস্তায় জমে থাকা পানির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া মরিয়ম বেগম (৪৫), যাত্রাবাড়ীতে টিনের প্রাচীর স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া লিজা আক্তার (১৬) ও অন্যজন বাড্ডার বাসিন্দা। তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সবার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আরও পড়ুন
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫
- পাবনায় অ্যাম্বুলেন্স-বসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২