টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
শনিবার, ১৮ মে, ২০২৪ ১২:২৫ পিএম | আপডেট: শনিবার, ১৮ মে, ২০২৪ ১২:২৫ পিএম
টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৮ মে) সকাল আটটার দিকে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হচ্ছেন, আফজাল হোসেন এবং মো. আমির হোসেন। তাদের বাড়ি দিনাজপুরের পীরগঞ্জ উপজেলা সদরে। তারা দুইজন সম্পর্কে আপন খালাত ভাই।
বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, সকালে কয়েকজন শ্রমিক হযরত আলীর ক্ষেতে ধান কাটতে যান। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫
- পাবনায় অ্যাম্বুলেন্স-বসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২