হবিগঞ্জে ট্রাকের সাথে প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ৫
বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ ১২:৩৫ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ ১২:৩৫ পিএম
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কারে থাকা নারীসহ পাঁচজন নিহত হয়েছে।
গতকাল বুধবার রাত দেড়টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ধারণা কর হচ্ছে, নিহত সবাই বরিশালের এবং তারা ঢাকায় থাকে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল করিম জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ট্রাক ও কার জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালককে পাওয়া যায়নি।
তিনি আরো জানান, সিলেটে থেকে ছেড়ে আসা ঢাকাগামী প্রাইভেটকার ও সিলেটগামী ট্রাকের মাঝে এ সংঘর্ষ ঘটে। নিহতদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।
সূত্র : বাসস
আরও পড়ুন
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫
- পাবনায় অ্যাম্বুলেন্স-বসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২