দ্বিতীয় সন্তানের বাবা হলেন রোশান
বুধবার, ১ মে, ২০২৪ ০৪:১৬ পিএম | আপডেট: বুধবার, ১ মে, ২০২৪ ০৪:১৬ পিএম
ঢালিউড নায়ক জিয়াউল রোশান দ্বিতীয় সন্তানের বাবা হলেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) রোশানের স্ত্রী তাহসিনা এশা একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে পুত্র সন্তান জন্মের সুখবরটি সকলের সঙ্গে শেয়ার করেছেন রোশান।
আজ বুধবার (১ মে) দুপুরে একটি স্ট্যাটাসে রোশান লেখেন, ‘কন্যা ফেরিহা আমাতুল্লার জন্মের ১১ মাস পর গতকাল একটি পুত্র সন্তান আমাদের জীবনে এসেছে। আমি সবসময় আল্লাহর কাছে একটি কন্যা ও একটি পুত্র সন্তান চেয়েছি। আলহামদুলিল্লাহ! আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন।’
সকলের কাছে দোয়া চেয়ে এই নায়ক লেখেন, ‘এশা ও আমার জন্য দোয়া করবেন, যাতে আমাদের সন্তানদের সুখী ও স্বাস্থ্যকর জীবন দিতে পারি।’
২০২০ সালের ১১ জুন তাহসিনা এশাকে বিয়ে করেন রোশান। গত বছরের শুরুতে গোপন বিয়ের খবর জানান রোশান। একই বছরের ২৪ মে কন্যা সন্তানের বাবা হন তিনি।
আরও পড়ুন
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে
- “টিকটক বাদ দিয়ে পড়তে বসো” : শিক্ষার্থীদের ইরফান সাজ্জাদের সতর্কতা
- গণমাধ্যমে প্রচারিত আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য : তাহসান
- জন্মদিনে বড় চমক নিয়ে আসছেন সালমান
- সব জটিলতার অবসান, আতিফ আসলামের কনসার্ট ১৩ ডিসেম্বর
- মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র