মুন্সীগঞ্জে ‘হিট স্ট্রোকে’ ২ জনের মৃত্যু
মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০৪:৩০ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০৬:৩১ পিএম
মুন্সীগঞ্জে বুধবার ‘হিট স্ট্রোকে’ দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তারা হলেন- ওমর আলী (৬৫) ও আব্দুল বাতেন মাঝি (৬৮)। দুজনের বাড়ি সদর উপজেলায়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, ওমর আলীকে আজ সকাল পৌনে ১১টার দিকে এবং আব্দুল বাতেন মাঝিকে সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হয়। ওমর আলী চরকিশোরগঞ্জের বাবুরারি হাজারীর ছেলে এবং আব্দুল বাতেন মাঝি মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুরের ওলিউল্লা মাস্টারের ছেলে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তীব্র গরমে ওমর আলী মাঠে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন। আর আব্দুল বাতেন মাঝি শহরের বাজার একালায় ছিলেন। কিন্তু তাদের দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে হিট স্ট্রোকের উপসর্গ ছিল।
এছাড়া আরও চারজনকে হিট স্ট্রোকের উপসর্গ নিয়ে সদর হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বাকি একজনকে চিকিৎসা শেষে বাড়ি ফেরত পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন
- ২৪ ঘন্টায় হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ১৯ হাজার
- গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
- কুষ্টিয়া মেডিকেলে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, অবহেলার অভিযোগ
- ২৪ ঘন্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু
- গণমানুষের স্বাস্থ্যসেবায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ : ডা. রফিকুল ইসলাম
- তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য : রিজভী
- সারাদেশে ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
- একদিনে ডেঙ্গুতে আরো ১০ জনের মৃত্যু