বুবলী আগে থেকেই বিবাহিত : সুরুজ বাঙালি
মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০৭:৪১ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ০৭:৪১ পিএম
ঈদে ঢালিউড অভিনেতা শাকিব খানের একটি ছবি মুক্তি পায়, এদিকে শবনম বুবলীর দুটি। ছবির প্রচার-প্রচারণার পাশাপাশি তিনি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারও দিয়েছেন। এই অভিনেত্রী যেখানেই যান শাকিব-অপুকে নিয়ে প্রশ্ন থাকবেই। তাই তাদের নিয়ে মন্তব্যে ফের শিরোনামে এসেছেন তিনি। এরই মধ্যে এই অভিনেত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি।
ঈদের একটি অনুষ্ঠানে বুবলী জানান, শাকিবের সঙ্গে এখনো ডিভোর্স হয়নি তার। সময় নিচ্ছেন তারা; কিন্তু আলাদা থাকছেন। মূলত ছেলে বীরের কথা ভেবেই সময় নিচ্ছেন তারা।
এই অভিনেত্রী আরও বলেন, শাকিবের বাসায় গেলে জয় ও তার মা অপু বিশ্বাসের সঙ্গে দেখা হয়। এমনকি ছেলে বীরকে নিয়ে নায়কের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর সময় জয়কে নিয়ে হাজির হন অপু।
এই অভিনেত্রীর এমন মন্তব্যে বেশ তোলপাড় শুরু হয়েছিল নেটপাড়ায়। এমনকি তার এ বক্তব্যে নাকি ভীষণ বিরক্ত শাকিব-অপু।
এবার আলোচিত-সমালোচিত বুবলীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি।
তিনি বলেন, এখন শাকিব-অপু দুজনেই ভালো আছেন; কিন্তু তাদের মধ্যে প্রবেশ করে সবকিছু নষ্ট করতে চাচ্ছে বুবলী। শাকিবের লেজ ধরেই তো আজকের অবস্থানে এসেছে বুবলী। তাকে ধরে ১০টি সিনেমাও করেছে। বুবলীকে শাকিবই ওপরে উঠিয়েছে।
তিনি আরও বলেন, এই বুবলী কিন্তু আগে থেকেই বিবাহিত। তবে এ বিষয়টা জানতো না শাকিব। শুধু তাই নয়, তার আগের ঘরে একটি মেয়ে সন্তানও রয়েছে। শাকিব এটা পরবর্তীতে জানতে পেরে এড়িয়ে চলেছে তাকে। কিন্তু বীর তো শাকিবের নিজের রক্তের। এজন্য বীরকে কখনই ফেলে দেবে না শাকিব।
এই কৌতুক অভিনেতা বলেন, বুবলী চায় বীরকে দিয়ে শাকিবের সম্পত্তিতে ভাগ বসাতে। যেখানে শাকিব-অপু এক হয়েছেন, তখন তাদের মধ্যে বুবলীর নাক গলানোর কী প্রয়োজন?
আরও পড়ুন
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে
- “টিকটক বাদ দিয়ে পড়তে বসো” : শিক্ষার্থীদের ইরফান সাজ্জাদের সতর্কতা
- গণমাধ্যমে প্রচারিত আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য : তাহসান
- জন্মদিনে বড় চমক নিয়ে আসছেন সালমান
- সব জটিলতার অবসান, আতিফ আসলামের কনসার্ট ১৩ ডিসেম্বর
- মারা গেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র