ট্রেনে কাটা পড়ে বাম পায়ের সব আঙ্গুল হারালেন অধ্যাপক আনু মুহাম্মদ
রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ১২:৫৬ পিএম | আপডেট: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ১২:৫৬ পিএম
রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনে পায়ের আঙ্গুল কাটা কাটা পড়ে আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তেল, গ্যাস, খনিজ সম্পদ-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের।
আজ রবিবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকের ওই দুর্ঘটনায় তার বাম পায়ের সব আঙ্গুল কাটা পড়ে বলে জানা গেছে।
জানা যায়, খিলগাঁওয়ে ট্রেনে বা পায়ের আঙ্গুল কেটে যাওয়ার পর দ্রুত আনু মুহাম্মদকে নেওয়া হয় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে। সেখানেই তার চিকিৎসা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. মাসুদ জানান, বাম পায়ে আঘাত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
অধ্যাপক আনু মুহাম্মদের বাম পায়ের পাঁচটি আঙুলই কাটা পড়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫
- পাবনায় অ্যাম্বুলেন্স-বসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২