তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন দীঘির
বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ ০৫:০২ পিএম | আপডেট: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪ ০৫:০২ পিএম
ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জনে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি মাঝে মধ্যেই আলোচনায় থাকেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে হাজির হয়ে বিষয়টি খোলাসা করেছেন দীঘি।
তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে দীঘি বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা, এটা তৌহিদ আফ্রিদি নিজেও বলবে। সে শুধুই আমার বন্ধু।’
এসময় দীঘি আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়াতে সবারই আপস অ্যান্ড ডাউন হয়। সেখানে নেগেটিভ ভাইব থাকলেই যে বসে থাকব, এমন কিছু নয়। পরিচালকেরা তো আমাকে নিয়ে কাজ করছেন।
দিন শেষে আমার কাজ আসছে। বছরে দুই-তিনটা হলেও আসছে। এটা কিন্তু আমার জন্যে যথেষ্ট। ওখানে ট্রোলিং হোক বা যা–ই হোক, আমার ক্যারিয়ার তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না।’
মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমার মনে হয়, মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম স্ক্রিনটাতেই শুধু পার্থক্য। এ ছাড়া আর কোনো পরিবর্তন দেখছি না।
এটাতে যে পরিশ্রম দিই, আমি কিন্তু মূলধারার সিনেমাতেও একই পরিশ্রম দিচ্ছি। গল্পও সে রকমই হচ্ছে। বরং ওটিটির গল্প অনেক বেশি স্ট্রং হয়। দুই জায়গাতেই খুব ভালো কাজ হচ্ছে।
আরও পড়ুন
- আর্জেন্টিনার জয়ে পরীমনির বিয়ের পোস্টে সরগরম সামাজিক মাধ্যম
- শিল্পী সমিতির নির্বাচন শুরু, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
- রামিসা হত্যায় শাকিব খানের তীব্র নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- দেশে ফিরছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা
- হাসপাতালে ভর্তি কিংবদন্তি শিল্পী আশা ভোসলে
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে