চট্টগ্রামে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪ ০৩:২৩ পিএম | আপডেট: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪ ০৩:২৩ পিএম
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকায় এয়াকুবনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ আসোমবার দুপুর ১টা ২০ মিনিটে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ঢাকা ফায়ার সার্ভিস সদর দফতর থেকে জানানো হয়েছে, ফায়ার সার্ভিস কর্মীদের এক ঘণ্টার অক্লান্ত প্রচেষ্টায় বেলা ২ টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আরও পড়ুন
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫
- পাবনায় অ্যাম্বুলেন্স-বসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২