বর্ষীয়ান অভিনেতা পার্থ সারথি দেব আর নেই
শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০২:৩৭ পিএম | আপডেট: শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০২:৩৮ পিএম
ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা পার্থ সারথি দেব আর নেই।
গতকাল ভারতীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
দীর্ঘ সময় ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন পার্থসারথি। ফুসফুসে সংক্রমণ ছিল। গত এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত সপ্তাহ থেকে সংকটজনক অবস্থায় ভেন্টিলেশনে চিকিৎসা চলছিল তার। শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘ ৪০ বছর অভিনয় দুনিয়ার সঙ্গে জুড়ে ছিলেন অভিনেতা পার্থসারথি দেব। অসংখ্য টিভি ধারাবাহিক সহ ২০০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন। টলিউডে শিল্পীদের সংগঠনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সম্প্রতি নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে।
দীর্ঘদিন ‘আর্টিস্ট ফোরামে’র সহ-সভাপতির পদে ছিলেন পার্থসারথি দেব।
আরও পড়ুন
- আর্জেন্টিনার জয়ে পরীমনির বিয়ের পোস্টে সরগরম সামাজিক মাধ্যম
- শিল্পী সমিতির নির্বাচন শুরু, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
- রামিসা হত্যায় শাকিব খানের তীব্র নিন্দা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
- দেশে ফিরছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা
- হাসপাতালে ভর্তি কিংবদন্তি শিল্পী আশা ভোসলে
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে