দুর্ঘটনায় পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যুর পর গাবতলীতে অবরোধ, ব্যাপক যানজট
বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ ১২:৫৬ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ ১২:৫৮ পিএম
রাজধানীর গাবতলীতে সড়ক দুর্ঘটনায় সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী নিহতের ঘটনায় গাবতলীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। বিক্ষোভের কারণে ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামীরা।
পুলিশ জানিয়েছে, আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর পাঁচটার দিকে গাবতলীর সিটি কলোনির সামনে ৫০ বছর বয়সী আয়েশা আক্তার গাড়ির ধাক্কায় মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে লোকজন রাস্তায় ভিড় করে বিক্ষোভ করতে থাকেন।
এদিকে অবরোধের কারণে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গাবতলী হয়ে কোনো যানবাহন রাজধানীতে ঢুকতে পারেনি। গুরুত্বপূর্ণ ওই সড়ক দীর্ঘ সময় বন্ধ থাকায় যানজট ছাড়িয়েছে আসাদগেইট পর্যন্ত।
দারুস সালাম থানার ডিউটি অফিসার এসআই মনির হোসেন গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় সিনিয়র স্যারেরা ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি এখনো শান্ত হয়নি। বিক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ সদস্যরা চেষ্টা করছেন।
আরও পড়ুন
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫
- পাবনায় অ্যাম্বুলেন্স-বসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২