মাওলানা লুৎফুর রহমান মারা গেছেন
রবিবার, ৩ মার্চ, ২০২৪ ০৪:১১ পিএম | আপডেট: রবিবার, ৩ মার্চ, ২০২৪ ০৪:১৩ পিএম
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ও প্রখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা লুৎফর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রোববার দুপুর ২টা ৫৪ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি মারা যান। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সকাল পৌনে ১০টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিজবাড়িতে ব্রেনস্ট্রোক করেন মাওলানা লুৎফুর রহমান। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।
আল্লামা লুৎফর রহমান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা। একজন স্বনামধন্য বক্তা হিসেবে দেশে-বিদেশে তার অনেক পরিচিতি রয়েছে। ব্যক্তিজীবনে মাওলানা লুৎফর রহমান ৫ কন্যা ও ২ ছেলের পিতা।
আরও পড়ুন
- বিজয়া দশমী আজ, বিষাদের সুরে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা
- আজ দুর্গাষষ্ঠী, দেশজুড়ে শুরু শারদীয় দুর্গাপূজা
- হজের খরচ আরও কমানো হবে: ধর্মমন্ত্রী
- ২০২৭ বিশ্ব ইজতেমার চূড়ান্ত তারিখ ঘোষণা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- হজযাত্রার প্রাথমিক নিবন্ধন আজ শুরু
- আজ পবিত্র আশুরা
- হজ শেষে দেশে ফিরলেন ৬ হাজারেরও বেশি বাংলাদেশি